মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৮:৫৮
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগের সাবেক নেতা হুমায়ুন তালুকদার আটক

মো. মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মো. মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগের সাবেক নেতা হুমায়ুন তালুকদার আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মো. হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সার্ভারে নাম শনাক্ত হলে দায়িত্বরত পুলিশ তাঁকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, গোপন ট্র্যাকিং ও অনলাইন সার্ভারের স্টপলিস্টে হুমায়ুন তালুকদারের নাম অন্তর্ভুক্ত ছিল। প্রাথমিক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যায়, তাঁর বিরুদ্ধে চলতি ২০২৬ সালের ৪ জানুয়ারি মির্জাপুর থানায় দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, পাসপোর্ট স্ক্যানিংয়ের সময় কম্পিউটার সার্ভারে লাল সংকেত বা ‘স্টপলিস্ট’ ভেসে ওঠায় তাঁকে তাৎক্ষণিক হেফাজতে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগের সাবেক নেতা হুমায়ুন তালুকদার আটক

বিস্তারিত কমেন্টে