মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৯:৪৪:৪৫

বাংলাদেশ বিমানবাহিনীতে বিশাল নিয়োগ, আবেদন করুন ২২ আগস্টের মধ্যে

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫২
শেয়ার: mail
বাংলাদেশ বিমানবাহিনীতে বিশাল নিয়োগ, আবেদন করুন ২২ আগস্টের মধ্যে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ৪৫টি ক্যাটাগরিতে ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে নিয়োগ তথ্য:

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ বিমানবাহিনী

  • পদের নাম: ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, ড্রাইভার, ট্রেডসম্যান, বাবুর্চি, লস্কর, পরিচ্ছন্নতাকর্মীসহ ৪৫টি ক্যাটাগরি

  • মোট পদসংখ্যা: ৩৪২টি

  • বেতন স্কেল: গ্রেড ১৩ থেকে ২০ (৮,২৫০–২৬,৫মিও টাকা) এবং ধর্মীয় শিক্ষকের জন্য নির্ধারিত স্কেল।

  • বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি:

১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ২ থেকে ২০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ২১ থেকে ৪৫ নম্বর পদের জন্য ৫০ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত)।

প্রার্থীরা বিমানবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward