বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:১৫:১৫
শিরোনাম
● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ফুটবলার বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সত্যিটা জানালেন নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
ফুটবলার বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সত্যিটা জানালেন নোরা ফাতেহি

মরক্কোর তারকা ফুটবলার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বলিউড তারকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদনজগতে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা চললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা স্পষ্ট জানিয়েছেন, বোনো তাঁর শুধুই এক ‘খুব ভালো বন্ধু’।

সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হলে নোরা ফাতেহির কাছে মরক্কোর এই তারকা গোলকিপারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। জবাবে হেসে নোরা বলেন, “হ্যাঁ, ও আমার বন্ধু।”

বোনোর ভূয়সী প্রশংসা করে নোরা আরও বলেন, “সে অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। আমরা শুধুই খুব ভালো বন্ধু।” সাক্ষাৎকারে কথা বলার সময় নোরাকে কিছুটা লাজুক ভঙ্গিতে হাসতে দেখা যায়। সঞ্চালক তাঁদের দুজনকে ‘চমৎকার একটি জুটি’ হিসেবে মন্তব্য করলে নোরা বেশ বিব্রত ও লজ্জিত হয়ে পড়েন। নোরা জানান, বোনোকে তিনি অনেক দিন ধরে চিনলেও সম্প্রতি তাঁদের যোগাযোগ নতুন করে গাঢ় হয়েছে।

উল্লেখ্য, মরক্কোর কাসাব্লাংকার আইন দিয়াব এলাকায় দুজনকে একসঙ্গে দেখার পর থেকে তাঁদের প্রেমের গুঞ্জন জোরালো রূপ নেয়। আন্তর্জাতিক অঙ্গনে ‘বোনো’ নামে পরিচিত ইয়াসিন বোনো বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ও মরক্কো জাতীয় ফুটবল দলের তারকা গোলকিপার। কাতার বিশ্বকাপে মরক্কোর রূপকথা গড়ার অন্যতম নায়ক ছিলেন তিনি।

অন্যদিকে, বেশ কিছু দিন ধরে মরক্কোর স্থানীয় গণমাধ্যমে বোনোর সঙ্গে তাঁর স্ত্রী ইমানে খাল্লাদের দূরত্ব ও বিচ্ছেদের খবর রটলেও সে বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেননি বোনো। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে চার বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ফুটবলার বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সত্যিটা জানালেন নোরা ফাতেহি

বিস্তারিত কমেন্টে