সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২৬:৩৭
শিরোনাম
● নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প ● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ● সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা ● ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ ● ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি হলো ৫০ হাজার টাকায় ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প ● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ● সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা ● ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ ● ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি হলো ৫০ হাজার টাকায় ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা

বেরোবিতে ছাত্রশিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারির আবেদন

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:০৭
শেয়ার: mail
বেরোবিতে ছাত্রশিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারির আবেদন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক সহযোগিতা চাওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন গুরুতর আহতসহ ২৫ জন শিক্ষার্থী আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। একই সময়ে উভয় সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হলে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, সোমবার ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত একটি ছবিকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, যা রাত পর্যন্ত গড়ায়।

ঘটনার জেরে মঙ্গলবার পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে দুই সংগঠন। মহানগর ছাত্রশিবির বিকেল ৫টায় লালবাগ থেকে শহীদ আবু সাঈদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। অন্যদিকে মহানগর ছাত্রদল বিকেল ৪টায় শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেশের কর্মসূচি দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ক্যাম্পাসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে ১৪৪ ধারা জারির অনুরোধ জানানো হয়েছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেরোবিতে ছাত্রশিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারির আবেদন

বিস্তারিত কমেন্টে