মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | দুপুর ২:৫২:০৪

তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৩০
শেয়ার: mail
তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। তাঁর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন নৌবাহিনীর ২২ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দূতাবাসের মুখপাত্র জানান, সফরকালে অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষার মান উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, অ্যাডমিরাল স্টিভ কেলার ২০২৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে সফলতার সঙ্গে অংশ নিয়েছেন। এ ছাড়া বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়াকেন্দ্রিক আন্তর্জাতিক মিশনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward