রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৯:২৯
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

বন্যাদুর্গতদের মাঝে কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:১২
শেয়ার: mail
বন্যাদুর্গতদের মাঝে কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের (এমএসআই) ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌরসভায় বন্যাদুর্গত ২১০টি পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

রোববার (২ আগস্ট) বেলা ১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক সুনী ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার। এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ মানবিক কার্যক্রমে অংশ নেন।

একই সময়ে মাটিরাঙ্গা পৌরসভায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় প্রকৃত বন্যাদুর্গতদের হাতে ত্রাণসহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক সহায়তা কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও দুর্গত এলাকার মানুষের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে। ত্রাণসহায়তা বিতরণে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, দুর্গত মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বন্যাদুর্গতদের মাঝে কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বিস্তারিত কমেন্টে