মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০০:১৩
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:৫৭
শেয়ার: mail
চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় এক কৃষকের পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে সাবাড় করার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল হামিদ রানা এবং মহাসচিব মোহাম্মদ সোলায়মান এই প্রতিবাদ ও দাবি জানান।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাঁদাবাজি, সাধারণ মানুষকে অপহরণ, চাঁদার দাবিতে নির্যাতন ও মারধরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে পুরো পাহাড়ি জনপদে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে জোর দাবি জানিয়ে তারা বলেন, পাহাড়ে সক্রিয় সকল সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর আইনি অভিযান পরিচালনা করা জরুরি, যাতে সাধারণ মানুষের জানমাল ও ফসলের নিরাপত্তা নিশ্চিত হয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, জনগণের রায়ে গঠিত নতুন সরকার পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর সমান নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে এবং পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

পিসিএনপির শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এ ধরনের ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং দোষীদের আইনের আওতায় আনা না হলে পার্বত্য অঞ্চলের ভুক্তভোগী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পিসিএনপি রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি

বিস্তারিত কমেন্টে