মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:১৫:৫৪

তৃতীয়বারের মতো ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে অধ্যাপক শামীমা ইয়াসমিন, সিকিউরিটি গার্ডদের শুভেচ্ছা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
তৃতীয়বারের মতো ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে অধ্যাপক শামীমা ইয়াসমিন, সিকিউরিটি গার্ডদের শুভেচ্ছা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তৃতীয়বারের মতো নিয়োগ পাওয়ায় অধ্যাপক শামীমা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তেজগাঁও কলেজ সিকিউরিটি গার্ড পরিবার।

শুভেচ্ছা প্রদানকালে সিকিউরিটি গার্ড পরিবারের সদস্যরা জানান, একজন দায়িত্বশীল, পেশাদার ও মানবিক অধ্যক্ষ হিসেবে অধ্যাপক শামীমা ইয়াসমিন সবসময় কলেজের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। সাধারণ সিকিউরিটি স্টাফ থেকে শুরু করে শিক্ষার্থী ও শিক্ষক—সবার প্রতি তাঁর আন্তরিকতা ও সহমর্মিতা তাকে তেজগাঁও কলেজ পরিবারে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

তাঁরা আশা প্রকাশ করেন, অধ্যাপক শামীমা ইয়াসমিনের সুযোগ্য নেতৃত্বে তেজগাঁও কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।

উল্লেখ্য, এর আগেও দুবার তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক শামীমা ইয়াসমিন। তাঁর প্রশাসনিক দক্ষতা, সততা ও শিক্ষার্থীবান্ধব ভাবমূর্তি সব মহলেই প্রশংসিত হয়েছে। তৃতীয়বারের মতো তাঁকে এই দায়িত্বে পুনর্বহাল করা কর্তৃপক্ষের গভীর আস্থারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন শিক্ষক ও কর্মচারীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward