বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৬:৪৪
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:২৪
শেয়ার: mail
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু

বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল কার্যালয়ে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটি অস্থায়ী হলেও নারী ও পুরুষ—উভয় ধরনের যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। চূড়ান্তভাবে মনোনীতদের কর্মস্থল হবে রাজশাহী।

আগ্রহী প্রার্থীদের সরাসরি ডাকযোগের মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় আগামী ২৮ আগস্ট ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা: ২৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া ও ফি: প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করে প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে পাঠাতে হবে। অফেরতযোগ্য পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে ১০০ টাকা জমা দিতে হবে। পদের নাম এবং আবেদনকারীর নাম-ঠিকানা খামের ওপর স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু

বিস্তারিত কমেন্টে