মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৬:৪৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

পাবনায় টয়লেটের ট্যাংকি থেকে শিক্ষিকার লাশ উদ্ধার, আলামত মোছাতে ঘরে আগুন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৪৬
শেয়ার: mail
পাবনায় টয়লেটের ট্যাংকি থেকে শিক্ষিকার লাশ উদ্ধার, আলামত মোছাতে ঘরে আগুন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় নিজ ঘরের অদূরে পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষিকাকে ঘরের সিঁধ কেটে ঢুকে শ্বাসরোধে হত্যার পর প্রমান লোপাটে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত গীতা রানী ওই গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং চাচকিয়া ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। গীতা রানী বিষয়টি টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে হত্যাকাণ্ডের আলামত ও তথ্য গোপন করতে দুর্বৃত্তরা নিহতের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতে স্থানীয়রা ও পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও শিক্ষিকা গীতা রানীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তল্লাশির একপর্যায়ে বাড়ির পেছনের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতরে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় টয়লেটের ট্যাংকি থেকে শিক্ষিকার লাশ উদ্ধার, আলামত মোছাতে ঘরে আগুন

বিস্তারিত কমেন্টে