মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৯:০৩
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। মঙ্গলবার ২৮ জুলাই দুপুর ৩টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশে এক বৃদ্ধার খণ্ডবিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুপুরের দিকে রাজশাহীগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর চুয়াডাঙ্গা ইউনিটের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের আঙুলের ছাপ (ফিংগারপ্রিন্ট) সংগ্রহ করেছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তসহ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে