সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫৬:২৪
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

ইমরান হাশমির নায়িকা হতে চান অভিনেত্রী তাসনুভা তিশা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২৯
শেয়ার: mail
ইমরান হাশমির নায়িকা হতে চান অভিনেত্রী তাসনুভা তিশা

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সিরিয়াল কিসারখ্যাত এই অভিনেতার অভিনয় ও রোমান্টিক পর্দা উপস্থিতির প্রশংসাও করেন তিনি।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিশা। সেখানেই নিজের পছন্দের বলিউড অভিনেতার নাম জানিয়ে ভবিষ্যতে তার সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, বলিউডের কোন অভিনেতার বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি।

জবাবে কোনো দ্বিধা না রেখেই তিশা বলেন, ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তিনি। অভিনয়ে যে আবেগ ও প্যাশন তিনি তুলে ধরেন, তা সত্যিই দারুণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে খুব কম অভিনেতাই আবেগ প্রকাশ করতে পারেন। তাকে খুবই সাবলীল মনে হয় এবং সবকিছু যেন বাস্তব বলে মনে হয়।

শুধু অভিনয়জীবন নয়, অনুষ্ঠানে নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও জানান তিশা। তিনি বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন।

তিশা জানান, তখন তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। বিষয়টি নিয়ে হাস্যরস করে বাবা বলতেন, আর্মির ভারী বন্দুক তো তুমি তুলতেই পারবে না!

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ইমরান হাশমির নায়িকা হতে চান অভিনেত্রী তাসনুভা তিশা

বিস্তারিত কমেন্টে