শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৫৫:৩৭

যশোরের মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
যশোরের মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫৫) নামে এক ইমাম আহত হয়েছেন। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (২৫ জুলাই) ভোররাতে উপজেলার হেলাঞ্চী গ্রামের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত ইমাম বর্তমানে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চী বাজার মসজিদের ইমাম।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহসহ স্থানীয়রা জানান, আমানুল্লাহ ভোরে নিজ মোটরসাইকেলে করে বাড়ি থেকে হেলাঞ্চী বাজার মসজিদে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা রড দিয়ে তাকে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চেয়ারম্যান হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন। তিনি জানান, আহত ইমামের অবস্থা গুরুতর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন জানান, ভোরে আমানুল্লাহ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

যশোরের মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

বিস্তারিত কমেন্টে