ইরানের ভূখণ্ডে বারবার মার্কিন হামলার জবাবে পশ্চিম কুয়েতের একটি প্রধান মার্কিন ঘাঁটি ক্যাম্প আল-দোহায় অবস্থিত মার্কিন সামরিক ইউনিটগুলোকে লক্ষ্য করে বিপুল সংখ্যক আক্রমণকারী ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ভূখণ্ডে বারবার মার্কিন হামলার প্রতিশোধমূলক অভিযানের ২১তম পর্বে বুধবার তাদের ড্রোনগুলো পশ্চিম কুয়েতের ক্যাম্প আল-দোহায় অবস্থিত মার্কিন স্থলবাহিনীর কমান্ড সেন্টারের গোলাবারুদের ডিপো এবং রসদ সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, তাদের আক্রমণকারী ড্রোনগুলো আল-দোহা ঘাঁটিতে অবস্থিত অপরাধী মার্কিন সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ড সেন্টারের গোলাবারুদের গুদাম এবং রসদ সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, পশ্চিম কুয়েতের এই ঘাঁটিটি অন্যতম গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা, যা পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদের জন্য একটি সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে স্থল, নৌ ও বিমানবাহিনীর বিপুল পরিমাণ সরঞ্জাম ও জনবল রাখা হয়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে শত্রুর যেকোনো নতুন চক্রান্ত বা দুঃসাহসিকতার চূড়ান্ত মোকাবিলায় প্রস্তুত।
সূত্র: মেহের নিউজ
kalprakash.com/IM