শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৩:৫৭
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মানিকগঞ্জে শুরু হলো শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৪৯
শেয়ার: mail
মানিকগঞ্জে শুরু হলো শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।

শোভাযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

এ সময় তিনি বলেন, রথযাত্রা উৎসব পালনে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের মাত্র পাঁচ মাস হয়েছে। এর মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের সব মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন।

তিনি জানান, আগামীতে সারা দেশে আরও ২৫০টি মন্দিরের উন্নয়নকাজ করা হবে। পাশাপাশি মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি মডেল মন্দির এবং শ্মশানঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা জজ কোর্টের পিপি নূরতাজ আলম বাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মানিকগঞ্জে শুরু হলো শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

বিস্তারিত কমেন্টে