রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪৬:৩৩
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী গোপাল জিউর মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ গীতা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এবং গোপাল জিউর মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধর্মীয় বিষয়ে লিখিত, ভক্তিমূলক সংগীত এবং শিশুদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা। প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, কর্টল্যান্ডের অর্থনীতি ও অর্থ বিভাগের অধ্যাপক ড. বিরুপাক্ষ পাল।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ডা. শঙ্কর পাল, সাধারণ সম্পাদক নারায়ণ কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি কালাচান পাল, সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক পুলক রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ এবং সুধীজন।

বক্তারা রথযাত্রার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন সনাতন ধর্মের ঐতিহ্য সংরক্ষণ, ধর্মীয় চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে