বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:০৭:১৯
শিরোনাম
হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদরের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৭) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত মানিক হোসেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম গ্রামের রইস উদ্দিনের ছেলে।

স্বজনদের বরাতে জানা গেছে, মামাতো ও চাচাতো ভাইদের সঙ্গে ঝগড়া ও অভিমান করে মানিক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে মহারাজার দিঘিতে তার মরদেহ ভেসে ওঠে।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ তল্লাশি করে একটি চিরকুট জব্দ করা হয়েছে। ওই চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে। এছাড়া চিরকুটে পঞ্চগড় সদরের মালাদাম বাজারের কথাও উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তরুণের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে। চিরকুটে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ

বিস্তারিত কমেন্টে