মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫২:১৯

আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:০৭
শেয়ার: mail
আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আকিজ গ্রুপ ট্যাক্স, ভ্যাট অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

  • প্রতিষ্ঠান: আকিজ গ্রুপ
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
  • বিভাগ: ট্যাক্স, ভ্যাট অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স
  • পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা

আবেদনকারীর বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। উৎপাদন ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

চাকরির ধরন ও কর্মস্থল

এটি একটি ফুলটাইম অফিসভিত্তিক চাকরি। নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হতে পারে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, হাসপাতালে ভর্তিকালীন সহায়তা, ছুটিকালীন যাতায়াত ভাতা (এলএফএ) এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ জুলাই ২০২৬

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

বিস্তারিত কমেন্টে