সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:১৪
শিরোনাম
● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব উদ্বোধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:১৮
শেয়ার: mail
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন প্রধান অতিথি হিসেবে ল্যাবটির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব উদ্বোধনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, তথ্য যাচাই, ডিজিটাল সাংবাদিকতা এবং গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠবে।

তিনি বলেন, আমরা লোভ দেখানো চুক্তি থেকে দূরে থাকি। গত এপ্রিল মাসে চুক্তি করে আজ ল্যাবের উদ্বোধন করতে পেরে সত্যিই আনন্দিত। তাই কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই এই পেশায় গিয়ে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন করলেই হবে না, সঠিক সংবাদকেও গুরুত্ব দিতে হবে এবং প্রতিটি সংবাদের ফ্যাক্ট-চেকিং নিশ্চিত করতে হবে। অপসাংবাদিকতা থেকে বেরিয়ে এসে নিজেকে একজন আদর্শ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে হবে। সমালোচনা করতে হবে, তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে দোষারোপ করা যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবে। সবার আগে বাংলাদেশ—এই চেতনাকে ধারণ করে সাংবাদিকতা করবে এবং যেকোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. শেখ গিয়াস উদ্দিন এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এমআরডিআইয়ের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব সমৃদ্ধকরণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় এমআরডিআই বিভাগকে আটটি ডেস্কটপ কম্পিউটার এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) প্রদান করে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব উদ্বোধন

বিস্তারিত কমেন্টে