বাংলাদেশ ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণের পরিকল্পনা, এলাকাজুড়ে স্বস্তি

আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক সরকারি পত্রে দেশের ৪৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং ১৩টি নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আখাউড়া, কসবা এবং আশপাশের এলাকার মানুষ আরও উন্নত, আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে। এতে রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি স্বাস্থ্যখাতের অবকাঠামোগত উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণের পরিকল্পনা, এলাকাজুড়ে স্বস্তি

প্রকাশিত: ০৮:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬