শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০০:৪০
শিরোনাম
● চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের ● কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ৮ জনই জবি শিক্ষার্থীর স্বজন ● প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালীদের বালু উৎসব, নীরব দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের ● কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ৮ জনই জবি শিক্ষার্থীর স্বজন ● প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালীদের বালু উৎসব, নীরব দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল

চাটমোহরে ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১:১৬
শেয়ার: mail
চাটমোহরে ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

পাবনার চাটমোহর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহল, কাঁটা গাং নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙা ব্রিজসংলগ্ন নলুয়া বিল, নবীন ও চর নবীন এলাকায় মৎস্য ও জলজ প্রাণী সংরক্ষণ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, চাটমোহর থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা।

চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও উপজেলার বিভিন্ন নদী ও বিলে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, চায়না দুয়ারী জালের কারণে দেশের মৎস্যসম্পদ ও জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব জালে মাছ, মাছের পোনা, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, পাখিসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী এসব জাল কিনে সাধারণ জেলে ও শ্রমজীবীদের দিয়ে ব্যবহার করান। সচেতনতার অভাবে প্রতিবছর এসব জালের ব্যবহার বাড়ছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এভাবে জাল ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের নদী-নালা ও বিলে মাছের তীব্র সংকট দেখা দিতে পারে। তাই তিনি সবাইকে চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

বিস্তারিত কমেন্টে