মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:০০:১৩
শিরোনাম
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে

বেরোবি ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৩৩
শেয়ার: mail
বেরোবি ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি বের করা হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, দীর্ঘদিন পর কমিটি সম্প্রসারণ হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান ফারুকী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বেরোবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞ। এ দায়িত্বকে তিনি গর্ব নয়, বরং দায়িত্ব ও অনুপ্রেরণা হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ও অধিকার আদায়ে পাশে থাকাই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।

যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ আট মাস পর কমিটি গঠন হওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বেরোবি ছাত্রদল শুরু থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের তদন্ত দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, দীর্ঘ আট মাস পর আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা সংগঠনের জন্য কাজ করেছেন কিন্তু কমিটিতে স্থান পাননি, তাদের মূল্যায়নের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ছাত্রদল সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, নতুন কমিটি ঘোষণা করায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বেরোবি ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

 

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বেরোবি ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

বিস্তারিত কমেন্টে