সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫১:৩০
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জুয়েলের অর্থায়নে রুহিয়ায় বেহাল গ্রামীণ সড়ক সংস্কার, জনমনে স্বস্তি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:২৮
শেয়ার: mail
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জুয়েলের অর্থায়নে রুহিয়ায় বেহাল গ্রামীণ সড়ক সংস্কার, জনমনে স্বস্তি

দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে স্বস্তি ফিরেছে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া ইউনিয়নের মধুপুর ধুমেরহাট এলাকার বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শতাধিক মানুষের চলাচলের একমাত্র গ্রামীণ রাস্তাটি স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা হয়েছে।

গত ৫ জুলাই (রোববার) দুপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েলের ব্যক্তিগত অর্থায়নে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় রাস্তাটিতে রাবিশ ফেলে চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর ধুমেরহাট থেকে কাটাগর অভিমুখী রাস্তাটি দীর্ঘদিন ধরে কাদামাটি ও খানাখন্দে বেহাল অবস্থায় ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি হাঁটুসমান কাদায় পরিণত হতো। এতে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন। তিনি ব্যক্তিগত অর্থায়নে ট্রলিযোগে রাবিশ এনে এলাকাবাসীর সহযোগিতায় তা রাস্তার ওপর বিছিয়ে চলাচলের উপযোগী করে তোলেন।

এ বিষয়ে অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টিতেই কাদার কারণে তাদের যে দুর্ভোগ পোহাতে হতো, তা দেখে আমি উদ্যোগ নিয়েছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এলাকাবাসীর সহযোগিতায় কাজটি সম্পন্ন হয়েছে। আশা করি, এখন মানুষের যাতায়াত কিছুটা সহজ হবে।”

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রাস্তাটির কারণে আমাদের দুর্ভোগের শেষ ছিল না। জুয়েল ভাই আমাদের কষ্টের কথা চিন্তা করে নিজের অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

দীর্ঘদিন পর রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, ভবিষ্যতে রাস্তাটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জুয়েলের অর্থায়নে রুহিয়ায় বেহাল গ্রামীণ সড়ক সংস্কার, জনমনে স্বস্তি

বিস্তারিত কমেন্টে