মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৮:২৫
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

স্কুল-কলেজ ঘিরে ভাইরাল ভিডিও, তদন্ত ও আইনি ব্যবস্থার কথা জানালেন প্রধান শিক্ষক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:৩০
শেয়ার: mail
স্কুল-কলেজ ঘিরে ভাইরাল ভিডিও, তদন্ত ও আইনি ব্যবস্থার কথা জানালেন প্রধান শিক্ষক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক তরুণ ও এক তরুণীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে ভিডিওটি কখন, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সঠিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জিৎ কুমার দেব বলেন, “আমি ভিডিওটি আজ সকালে দেখেছি। এর আগে বিষয়টি সম্পর্কে জানতাম না। ভিডিওতে থাকা ছেলেটিকে আমি শনাক্ত করতে পেরেছি। সে এসএসসি পরীক্ষা দিয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলব। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের সুনামের জন্য ক্ষতিকর এবং এটি প্রতিষ্ঠানের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

স্কুল-কলেজ ঘিরে ভাইরাল ভিডিও, তদন্ত ও আইনি ব্যবস্থার কথা জানালেন প্রধান শিক্ষক

বিস্তারিত কমেন্টে