রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৭:৫৯
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই অভিনেতা।

রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে নিবন্ধনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে খুবই ঘরোয়া পরিবেশে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ। পাশাপাশি দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাও এ বিশেষ মুহূর্তের সাক্ষী হন। অনুষ্ঠানে ‘লাগান’খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রামও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আমির খানের মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো হলেও তখন তা ছিল শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ। পরে ২০২৪ সালে আমিরের এক আত্মীয়ের মাধ্যমে বেঙ্গালুরুতে তাদের পুনরায় যোগাযোগ হয়, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

শুরুর দিকে দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন তারা—গৌরী ছিলেন বেঙ্গালুরুতে এবং আমির মুম্বাইয়ে। প্রায় এক বছর পর গৌরী তার ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন এবং এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন আমির। সে সময় তিনি নিজেকে জীবনের এই পর্যায়ে শান্ত ও পরিপূর্ণ অনুভব করছেন বলেও জানান। যদিও তখন তিনি বিয়ের পরিকল্পনা নাকচ করেছিলেন, পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদলে যান।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। এই সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়, তবে সন্তানদের দায়িত্ব পালনে তারা এখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

পরবর্তীতে ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। ২০২১ সালে তারা বিচ্ছেদ ঘোষণা করলেও এখনো পেশাগত ও পারিবারিকভাবে একসঙ্গে কাজ করছেন।

বর্তমানে কিরণ রাও ‘আমির খান প্রোডাকশনস’-এর সঙ্গে যুক্ত এবং ‘লাপাতা লেডিজ’সহ একাধিক প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছেন। পাশাপাশি ‘পানি ফাউন্ডেশন’-এর কার্যক্রমেও আমির, কিরণ ও রীনা দত্ত সক্রিয়ভাবে যুক্ত আছেন।

অন্যদিকে গৌরী স্প্র্যাট আগে একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনামূলক কাজে যুক্ত রয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান

বিস্তারিত কমেন্টে