শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩১:৫৫

১২ প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৩৪
শেয়ার: mail
১২ প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে ১২ জন প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন।

হুইলচেয়ার বিতরণকালে ইউএনও খাদিজা আক্তার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের চলাচল ও স্বাভাবিক জীবনযাপন সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান আছাদ, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সহায়ক সামগ্রী পেয়ে উপকারভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

১২ প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ

বিস্তারিত কমেন্টে