মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৩৯:১০
শিরোনাম
তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম

১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা গাঁজা বিক্রির সময় তাঁদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রোববার (২৮ জুন) উপজেলার ভররা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভররা গ্রামের মৃত আখের উদ্দিন বেপারীর ছেলে মোসলেম ব্যাপারী (৬২) এবং মোন্নাফ মিয়া (৫৫)। তাঁদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুই ব্যক্তি এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে স্থানীয়দের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে কয়েকজন সচেতন বাসিন্দা তাঁদের গতিবিধির ওপর নজরদারি করেন। একপর্যায়ে গাঁজা বিক্রির সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে হেফাজতে নেয় এবং উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

দৌলতপুর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন,
“মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এদিকে, এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি, দৌলতপুরে মাদকবিরোধী অভিযান আরও জোরালো করা প্রয়োজন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে