মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১২:২২
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আবু কালাম আজাদ (৪২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু কালাম আজাদ ওই গ্রামের মৃত মিয়াজ উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় আবু কালাম বাড়ির পাশের একটি মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই আবু কালাম আজাদের মৃত্যু হয়েছিল। ইসিজি (ECG) পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, আবু কালাম আজাদের আকস্মিক মৃত্যুতে রহমতপুর কেরামতপাড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বিস্তারিত কমেন্টে