বাংলাদেশ ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

খুচরা ব্যবসায়ীদের সুখবর দিলো সরকার

খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত ০.২০ শতাংশ অগ্রিম কর (এটিএ) আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চূড়ান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করজাল সম্প্রসারণের অংশ হিসেবে প্রথমবারের মতো খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর আরোপের প্রস্তাব রাখা হয়েছিল।

তবে প্রস্তাব ঘোষণার পর থেকেই ব্যবসায়ী নেতারা এর বিরোধিতা করেন। তাদের দাবি, এই কর কার্যকর হলে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে অতিরিক্ত ব্যয় যুক্ত হয়ে শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে সাধারণ ভোক্তার ওপর। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার আশঙ্কা ছিল।

এ ছাড়া ছোট ও মাঝারি খুচরা ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হওয়ার বিষয়টিও সামনে আসে। এসব দিক বিবেচনায় নিয়েই প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে এনবিআর। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে।

রবিবার, ২৮ জুন ২০২৬
খুচরা ব্যবসায়ীদের সুখবর দিলো সরকার
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

খুচরা ব্যবসায়ীদের সুখবর দিলো সরকার

প্রকাশিত: ০৭:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬