বাংলাদেশ ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইডের নতুন কমিটির পরিচিতি সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটিতে এসোসিয়েশন অব হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইডের ২০২৬-২০২৭ অর্থবছরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহানের পিআরএল (PRL) উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) রাঙামাটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি তুলে ধরা হয়। একই অনুষ্ঠানে যুব উন্নয়ন ও পর্যটন খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ উপ-পরিচালক মো. শাহজাহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জসিম উদ্দিনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রচার ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, রাঙামাটির পাহাড়, হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় সম্পদ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসম্মত আবাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে। সরকার, প্রশাসন, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে রাঙামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

সংগঠনের সভাপতি মো. সোহেল রানা বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ, দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরি এবং পার্বত্য অঞ্চলের পর্যটনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এসোসিয়েশন অব হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইড কাজ করে যাচ্ছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, রাঙামাটির পর্যটন খাতের উন্নয়ন, পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরিতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব) নবগঠিত কমিটির অনুমোদন ঘোষণা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ, পর্যটনসেবার মানোন্নয়ন, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড তৈরি এবং জেলার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২৬-২০২৭ অর্থবছরের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুল ইসলাম রুবেল এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইকবাল হোসেন, আহমেদ ইসতিয়াক আজাদ, মাসুম কবির, কাব্য দত্ত ও মো. বাশার আজম। সাধারণ সম্পাদক হয়েছেন মো. তাজুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শহীদুজ্জামান (রাকিব)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও গণমাধ্যম সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবিবার, ২৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইডের নতুন কমিটির পরিচিতি সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬