শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩৩:৪২
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রেললাইনে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩২
শেয়ার: mail
রেললাইনে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মধ্যবর্তী গরুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমণিরহাট থেকে ছেড়ে আসা লালমণি এক্সপ্রেস মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় মধু রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, মধু পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু কেনাবেচার উদ্দেশ্যে তিনি নিয়মিত মালঞ্চি গরুর হাটে আসতেন।

ঘটনার বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়েছি। পরবর্তী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

রেললাইনে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে