সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪৮:৩৩
শিরোনাম
● রাজশাহীতে দুই মরদেহ উদ্ধার, জমি বিরোধে ব্যবসায়ীর মৃত্যু ● তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ ● যেসব এলাকায় সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ● যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়বে সৌদি আরব: ইরানি বিশ্লেষক ● ২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি, সতর্ক করল ল্যানসেট ● ফোনে সহজেই যেভাবে চালু করবেন স্টারলিংকের মোবাইল সেবা ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● রাজশাহীতে দুই মরদেহ উদ্ধার, জমি বিরোধে ব্যবসায়ীর মৃত্যু ● তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ ● যেসব এলাকায় সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ● যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়বে সৌদি আরব: ইরানি বিশ্লেষক ● ২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি, সতর্ক করল ল্যানসেট ● ফোনে সহজেই যেভাবে চালু করবেন স্টারলিংকের মোবাইল সেবা ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ

চার মাস পর খুললো সৌদির বৃহত্তম তেল টার্মিনাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:৩৭
শেয়ার: mail
চার মাস পর খুললো সৌদির বৃহত্তম তেল টার্মিনাল

প্রায় চার মাস বন্ধ থাকার পর উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং শুরু করেছে সৌদি আরব। শুক্রবার (২৬ জুন) রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরটি পুনরায় চালু করে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি শিপিং কোম্পানি বাহরি পরিচালিত দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ইতোমধ্যে রাস তানুরা বন্দরে তেল লোড করছে। এছাড়া আরও একটি সুপারট্যাংকার বন্দরের বাইরে নোঙর করে অপেক্ষা করছে। প্রতিটি ভিএলসিসি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ৮ মার্চ রাস তানুরা থেকে চীনের উদ্দেশে তেল রপ্তানি করা হয়েছিল। এরপর হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনার কারণে সৌদি আরব বাধ্য হয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানি চালিয়ে যায়।

এর প্রভাবে গত তিন মাসে দেশটির দৈনিক অপরিশোধিত তেল রপ্তানি প্রায় ৪০ লাখ ব্যারেলে নেমে আসে, যেখানে ফেব্রুয়ারিতে তা ৭০ লাখ ব্যারেলেরও বেশি ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো আবারও উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় উপসাগরীয় রুট ব্যবহার করে পুনরায় তেল রপ্তানি শুরু করেছে সৌদি আরব।

তবে নিরাপত্তা উদ্বেগ পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার (২৫ জুন) হরমুজ প্রণালিতে তাইওয়ানের এভারগ্রিন মেরিন-এর একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর ব্রিটিশ নৌবাহিনীর বাণিজ্যিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও সাময়িকভাবে উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

এদিকে রয়টার্সের কাছে দুই মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, জাহাজটিতে নতুন করে ইরানের হামলা হয়েছে। যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আন্তর্জাতিক নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী কোনো জাহাজের নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না।

উল্লেখ্য, সৌদি আরবের পূর্ব উপকূলে অবস্থিত রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানি কেন্দ্র। সংঘাত শুরুর আগে এখান থেকে প্রতিদিন ৫০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি হতো। একই এলাকায় সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারও রয়েছে, যার দৈনিক উৎপাদন সক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

চার মাস পর খুললো সৌদির বৃহত্তম তেল টার্মিনাল

বিস্তারিত কমেন্টে