শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৪৬:৪২

চীনের সঙ্গে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
চীনের সঙ্গে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের দিয়াওতাই হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে ১৭টি এমওইউ সই হয়। এর মধ্যে ১৩টি দুই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের (মিনিস্ট্রি টু মিনিস্ট্রি) মধ্যে, ৩টি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এবং ১টি বিএনপি ও চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

তিনি জানান, এসব সমঝোতা স্মারক দুই দেশের অর্থনৈতিক, বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে চীন সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে তিনি দালিয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে অংশ নেন। পরে বুধবার রাতে বেইজিংয়ে পৌঁছে দ্বিপাক্ষিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর ইসলাম রনিও উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

চীনের সঙ্গে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

বিস্তারিত কমেন্টে