বাংলাদেশ ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাটিরাঙ্গা, ২২ জুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো।

সোমবার (২২ জুন) বিকেলে মাটিরাঙ্গা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের ঠিকানা, বাংলাদেশে হবে না’ এবং ‘যুবলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’ প্রভৃতি। স্লোগানে মাটিরাঙ্গার রাজপথ মুখরিত হয়ে ওঠে।

পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন চালিয়েছে, বহু রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। তারা আরও দাবি করেন, ওই সময়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত ছিল।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটার পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিউর রহমান মনজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা, ছাত্রদল নেতা শাহিন আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১১:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬