শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৩১:৪৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:০৮
শেয়ার: mail
ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মালবাহী ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৪০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাজিলা গ্রামের বাসিন্দা এবং আলী আকবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আসাদ এগ্রোটেক লিমিটেডের একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ট্রাকের চাকায় মাথা পিষ্ট হওয়ায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় আটক করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে মারধর করলে তারা একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে