শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০২:২৭

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিমারী গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছিলেন। জীবিত ফিরে পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। তবে মঙ্গলবার (১৬ জুন) সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে