বাংলাদেশ ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৬:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • 63

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৪ জুন) লালমনিরহাট পুলিশ লাইন্সে লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। কল্যাণ সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার)। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ওয়ারুখ ইয়াজদানীসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কল্যাণ সভায় জেলার পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার প্রত্যেক সদস্যের দাবি ও পরামর্শ মনোযোগসহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতি মে ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনায় ভালো কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

রবিবার, ১৪ জুন ২০২৬
লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬