বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৮:০৭
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফুটবল ম্যাচে উত্তেজনা, দর্শক সরাতে কাদা ছোড়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৩৯
শেয়ার: mail
ফুটবল ম্যাচে উত্তেজনা, দর্শক সরাতে কাদা ছোড়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর বড়বাড়ি সংলগ্ন খেলার মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শকদের মাঠ থেকে সরাতে কাদা ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খেলা পণ্ড হয়ে যায়।

জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত রুস্তমপুর একাদশ ও নরহা একাদশের মধ্যকার ম্যাচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। দর্শকের চাপে মাঠ উপচে পড়লে আয়োজকরা খেলার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দর্শকদের মাঠের ভেতর থেকে সরানোর চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দর্শকদের সরানোর সময় কিছু ব্যক্তির পক্ষ থেকে কাদা ছোড়া হলে উপস্থিত দর্শকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, খেলাটি ঘিরে শুরুতে উৎসবমুখর পরিবেশ থাকলেও পর্যাপ্ত দর্শক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়। ফলে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত খেলা বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১২ জুন ২০২৬ | Globe kalprakash.com

ফুটবল ম্যাচে উত্তেজনা, দর্শক সরাতে কাদা ছোড়ার অভিযোগ

বিস্তারিত কমেন্টে