বাংলাদেশ ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

রাশিয়ায় বাংলাদেশি ১ লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, সম্মতি মস্কোর

রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা বর্তমান ১০ হাজার থেকে আগামী বছরের মধ্যে ১ লাখে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে মস্কো। এ লক্ষ্যে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি জানিয়েছে রুশ কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার বিষয়ে উভয় দেশ কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদল মস্কো সফর করে। সফরকালে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। এ সময় বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হলে রুশ পক্ষ তা ইতিবাচকভাবে গ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন। এ সংখ্যা এক লাখে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশ শিগগিরই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।

বৈঠক শেষে বাংলাদেশি প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানে দুই দেশের প্রতিনিধিরা অনানুষ্ঠানিক পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। উভয় দেশই এই সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংশ্লিষ্টদের মতে, গত সাত বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। ফলে এ সফরকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

রাশিয়ায় বাংলাদেশি ১ লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, সম্মতি মস্কোর

প্রকাশিত: ০১:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬