শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৫৭:১৯

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৪৯
শেয়ার: mail
সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহীও।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু আলিফ (৮) পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তবে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, আলিফকে নিয়ে তার মা পাকশী এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। অটোরিকশাটিতে আরও যাত্রী ছিলেন।

পথে কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি সামান্য কাত হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় আলিফ। ছেলেকে বাঁচাতে তার মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামলে চালক গাড়ি নিয়ে দ্রুত চলে যান।

এদিকে, শিশুটিকে রক্ষা করার চেষ্টা করেন এক মোটরসাইকেল আরোহী। কিন্তু ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আলিফ ও মোটরসাইকেল আরোহী।

দুর্ঘটনায় আহত আলিফের মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে ট্রাক ও অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

বিস্তারিত কমেন্টে