শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৩০:৪৪

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণের দাবি টিআইবির

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৩৪
শেয়ার: mail
সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণের দাবি টিআইবির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ১২৯টি এবং চুরির ২ হাজার ২১৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের মোট ৩ হাজার ৪৯৬টি ঘটনার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টিআইবির তথ্যমতে, আলোচিত সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশু ৪৯ থেকে ৭১ জন।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণের দাবি টিআইবির

বিস্তারিত কমেন্টে