মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:১৭
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

স্বপ্নার পরামর্শেই পালাতে সক্ষম হন সোহেল: আদালত

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ১:৪৪
শেয়ার: mail
স্বপ্নার পরামর্শেই পালাতে সক্ষম হন সোহেল: আদালত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, এ মামলায় দুই আসামিই সমানভাবে অপরাধে জড়িত এবং তাদের অপরাধ সংশোধনযোগ্য নয়।

রায়ে আদালত উল্লেখ করেন, স্বপ্না স্বপ্রণোদিত হয়ে সোহেল রানাকে পালানোর পরামর্শ দেন এবং তার পরামর্শ অনুযায়ীই সোহেল ঘরের জানালার গ্রিল কেটে পালাতে সক্ষম হন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন। এর আগে সকালে স্বপ্না আক্তারকে আদালতে আনা হয় এবং পরে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে হাজির করা হয়। রায় ঘোষণার সময় কড়া নিরাপত্তার মধ্যে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে এজলাসে নেওয়া হয়।

এর আগে ৪ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়। মাত্র চার কার্যদিবসে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে দ্রুত সময়ের মধ্যে ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

স্বপ্নার পরামর্শেই পালাতে সক্ষম হন সোহেল: আদালত

বিস্তারিত কমেন্টে