বাংলাদেশ ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য Logo জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ Logo গ্রিড প্রস্তুত, তবু অন্ধকারে চরফ্যাশন; বিদ্যুৎ সংযোগে জটিলতা Logo বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Logo কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু Logo কুমিল্লায় মাদক কারবারির পক্ষে তদবিরের অভিযোগে আলোচনায় বিএনপি নেতারা Logo সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের Logo চাঁদপুরে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’-এর মোড়ক উন্মোচন Logo ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার Logo পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক

জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৭:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • 21

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং কার্যকর, বাস্তবায়নযোগ্য ও সংস্কারমুখী জাতীয় বাজেটের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। শনিবার (৬ জুন) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জনগণকে কার্ডনির্ভর না করে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, আর্থিক খাতের মৌলিক সংস্কার ছাড়া কোনো কার্যকর বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব নয়। তার মতে, বাজেটের আকার বড় হলেই তা বাস্তবসম্মত হয় না; ঘাটতি ও ঋণনির্ভর বাজেট দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনে না।

আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, বাজেট প্রণয়ন ও রাজস্ব নীতিমালা নির্ধারণের সাংবিধানিক দায়িত্ব জাতীয় সংসদের হলেও বাস্তবে পুরো প্রক্রিয়া আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। তিনি বাজেট ব্যবস্থাকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে সংসদকেন্দ্রিক করার দাবি জানান।

তিনি আরও বলেন, জনগণকে ভর্তুকি বা বিভিন্ন কার্ডের ওপর নির্ভরশীল করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং উৎপাদনশীল অর্থনীতির বিকাশে সরকারের মনোযোগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রথমবারের মতো ফ্ল্যাট বা প্লট ক্রয়কারীদের জন্য বিশেষ কর-সুবিধা দেওয়ারও আহ্বান জানান।

সরকারি ব্যয়ের সমালোচনা করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজস্ব আয়ের তুলনায় রাষ্ট্র পরিচালনার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি ব্যয় সংকোচন, অপ্রয়োজনীয় ঋণ গ্রহণ বন্ধ, উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত এবং প্রশাসনিক কাঠামো আরও কার্যকর করার ওপর জোর দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রশাসনিক ব্যয় কমানোর প্রস্তাবও দেন।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুতের বাড়তি দামের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিয়ে খাতটির কাঠামোগত সংস্কারকে উপেক্ষা করা হচ্ছে। তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের অনিয়ম, ক্যাপাসিটি চার্জ এবং অস্বচ্ছ ভর্তুকি ব্যবস্থা এখনো বহাল রয়েছে।

মঞ্জু বলেন, জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংস্কার অব্যাহত রাখতে হবে এবং অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। একই সঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাট রোধে রাজনৈতিক দল, প্রশাসন এবং সমাজের সব অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

kalprakash.com/SAS

শনিবার, ৬ জুন ২০২৬
জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ
জনপ্রিয় সংবাদ

জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য

অনলাইন ডেস্ক

জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ

প্রকাশিত: ০৭:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬