বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১৩:০১
শিরোনাম
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড

মোংলায় ভূয়া র‍্যাব সদস্য আটক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
মোংলায় ভূয়া র‍্যাব সদস্য আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মোংলায় এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করা হয়েছে। এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) এর গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মোংলা ইপিজেড এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মোংলা ইপিজেড এলাকা থেকে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে র‍্যাবের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আটক প্রতারক বাগেরহাটের রামপাল উপজেলার সিংগাড়বুনিয়া গ্রামের মো. ইউনুছ আলী শেখের ছেলে মো. আবু হাসান। তিনি নিজেকে র‍্যাবের আন্ডারকভার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে প্রতারণা ও ভুয়া পরিচয় ব্যবহারসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

ভুয়া র‍্যাব পরিচয়দানকারী আবু হাসান এর আগে মোংলা ইপিজেডের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

মোংলায় ভূয়া র‍্যাব সদস্য আটক

বিস্তারিত কমেন্টে