মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৫:১৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৪২
শেয়ার: mail
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার অগ্রগতির বিষয়ে তাদের ছেলে মাহির সরওয়ার মেঘ অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৩ জুন) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।

এ সময় মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের আলী রোমান এবং আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মেঘ বলেন, মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে পরিবারকে নিয়মিত কোনো তথ্য দেওয়া হচ্ছে না। বিভিন্ন সময় অনেকে এ বিষয়ে জানতে চাইলেও তারা কোনো উত্তর দিতে পারেন না বলে জানান তিনি।

মামলার বাদী নওশের আলী রোমান বলেন, বিচার নিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ন্যায়বিচার না পাওয়ায় অনেক পরিবার একই ধরনের ভোগান্তির মধ্যে রয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানান, ঘটনার সময় যেসব তদন্ত কর্মকর্তা, র‌্যাব ও পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন, তাদের অনেককে বর্তমান তদন্তকারী দল খুঁজে পাচ্ছে না। তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আইনজীবী শিশির মনির জানান, মামলার সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন চেয়ে আগামী রোববার আদালতে আবেদন করা হবে।

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পরবর্তীতে টাস্কফোর্স গঠন করা হয়, যেখানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পিবিআই প্রধানকে আহ্বায়ক করা হয়।

টাস্কফোর্সের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দপ্তর ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার দুইজন এবং র‌্যাবের পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরদিনই শেরেবাংলা নগর থানায় মামলা করেন নওশের আলী রোমান। প্রথমে তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ, পরে ডিবি এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি কোনো তদন্ত সংস্থা।

মামলার তদন্ত ও অগ্রগতি নিয়ে ২০১২ সাল থেকেই একাধিকবার রিট ও আদালতের নির্দেশনা এসেছে, তবে এখনো তা নিষ্পত্তির দিকে এগোয়নি।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

বিস্তারিত কমেন্টে