মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২৮:০৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম?

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম?

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের পাইকারি ও গ্রাহক—উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনে অবস্থিত বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই মূল্যহার ঘোষণা করেন। কমিশন জানিয়েছে, নতুন দাম ১ জুন থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।

আবাসিক গ্রাহকদের নতুন বিদ্যুৎ মূল্য

  • ০–৫০ ইউনিট (লাইফ লাইন): ৪.৬৩ টাকা থেকে বেড়ে ৫.৩২ টাকা
  • ০–৭৫ ইউনিট: ৫.২৬ টাকা থেকে বেড়ে ৬.১৮ টাকা
  • ৭৬–২০০ ইউনিট: ৭.২০ টাকা থেকে বেড়ে ৮.৫০ টাকা
  • ২০১–৩০০ ইউনিট: ৭.৫৯ টাকা থেকে বেড়ে ৯.১০ টাকা
  • ৩০১–৪০০ ইউনিট: ৮.০২ টাকা থেকে বেড়ে ৯.৬২ টাকা
  • ৪০১–৬০০ ইউনিট: ১২.৬৭ টাকা থেকে বেড়ে ১৫.০১ টাকা
  • ৬০০ ইউনিটের বেশি: ১৪.৬১ টাকা থেকে বেড়ে ১৭.৩৫ টাকা

অন্যান্য খাতে নতুন মূল্যহার

আবাসিক খাতের পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতেও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে।

  • কৃষি সেচ: ৫.২৫ টাকা থেকে ৬.০৪ টাকা
  • শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান: ৭.৫৫ টাকা থেকে ৯.০৫ টাকা
  • রাস্তার বাতি ও পানির পাম্প: ৯.৭১ টাকা থেকে ১১.৪৬ টাকা
  • ক্ষুদ্রশিল্প: ১১.৭৬ টাকা থেকে ১২.৭৩ টাকা
  • নির্মাণশিল্প: ১৫.১৫ টাকা থেকে ১৮.০৯ টাকা

বিইআরসির এই সিদ্ধান্তের ফলে আবাসিক, কৃষি ও শিল্পসহ প্রায় সব ধরনের গ্রাহকের বিদ্যুৎ ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম?

বিস্তারিত কমেন্টে