রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০২:০৬
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে উল্লম্ফন, সূচকের বড় উত্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৫৭
শেয়ার: mail
ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে উল্লম্ফন, সূচকের বড় উত্থান

সংগৃহীত ছবি

ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে চাঙ্গা পরিবেশে। ঈদের পর প্রথম কার্যদিবস সোমবার (১ জুন) লেনদেনের শুরু থেকেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

লেনদেনের প্রথম আধা ঘণ্টার মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩৩ পয়েন্টের বেশি বেড়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সূচক ও লেনদেনের পরিমাণ আরও বৃদ্ধি পায়।

সকাল ১২টা ৪২ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, ডিএসইতে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৪০টির কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

এ সময় ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে। প্রথম সাড়ে তিন ঘণ্টায় লেনদেনের পরিমাণ ৫৬০ কোটি টাকা ছাড়িয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট বেড়েছে এবং প্রথম ঘণ্টায় প্রায় ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, ঈদের আগে টানা পাঁচ কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতা ঈদের পরও অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বেড়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: শেয়ারবাজার

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে উল্লম্ফন, সূচকের বড় উত্থান

বিস্তারিত কমেন্টে