বাংলাদেশ ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

আকস্মিক মিসাইল ছুড়ল ইরান, লক্ষ্যবস্তু নিয়ে কৌতূহল

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী হঠাৎ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। শুক্রবার (২৯ মে) প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হলেও, ঠিক কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে মিসাইল ছোড়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে গোলাগুলির শব্দ শোনা গেছে। সেখানে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক করতেই এসব গুলি ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অঞ্চলে এমন ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SAS

শুক্রবার, ২৯ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

আকস্মিক মিসাইল ছুড়ল ইরান, লক্ষ্যবস্তু নিয়ে কৌতূহল

প্রকাশিত: ০৩:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬