বাংলাদেশ ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক Logo দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি Logo ২০২৬ বিশ্বকাপ ঘিরে কানাডার মেগা প্রস্তুতি, স্লোগান ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড’ Logo ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী  Logo নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বেতনবৈষম্য কমানোর উদ্যোগ Logo জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী Logo বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের Logo ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহারের উদ্যোগ নেবে পোল্যান্ড Logo রান্না করা গরুর মাংস উচ্চমানের পুষ্টিকর খাদ্য: মার্কিন গবেষণা Logo ইরানে গোপন হামলায় জড়িত ছিল আরব আমিরাত: মার্কিন প্রতিবেদন

রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল তিন কন্যার জননীর

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাসানী তিস্তা সেতুর উত্তরপ্রান্তে শহরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মালেকা বেগম উপজেলার ডাঙ্গারচর গ্রামের পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী। তিনি তিন কন্যা সন্তানের জননী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. জুলিয়াস রহমান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মালেকা বেগম রাস্তা পারাপার করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, শহরের মোড় এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও অসচেতন চালনার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দ্রুত গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও সড়কে সচেতনতা বাড়ানো না গেলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।

‎পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
‎kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক

রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল তিন কন্যার জননীর

প্রকাশিত: ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬