বাংলাদেশ ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে আমাকে হত্যার ঝুঁকিতে ফেলা হয়েছে: রাশেদ খাঁন

বিএনপি নেতা রাশেদ খাঁন। ফাইল ছবি

বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতের সাবেক সংসদ সদস্য আমির হামজা ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের মাধ্যমে তাকে ‘হত্যাযোগ্য’ করে তোলার চেষ্টা করেছেন।

রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন দাবি করেন, এর আগে এক ওয়াজ মাহফিলে আমির হামজা তার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছিলেন। তিনি বলেন, টকশোতে আমির হামজার অতীত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় তার প্রতি ক্ষোভ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মঞ্চে দেওয়া বক্তব্যকে তিনি রাজনৈতিকভাবেই দেখতেন। তবে ধর্মীয় আবেগকে ব্যবহার করে ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানানো তার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বক্তব্যের কারণে উগ্র সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে হামলা বা মব পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তার কোনো ক্ষতি হলে এর দায় আমির হামজাকে নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে এ বিষয়ে আমির হামজা-র কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে আমাকে হত্যার ঝুঁকিতে ফেলা হয়েছে: রাশেদ খাঁন

প্রকাশিত: ০৪:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬